ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী আমলের পরিসংখ্যানের ফরেনসিক পর্যালোচনা চলছে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 87

আওয়ামী লীগ সরকারের সময়ের পরিসংখ্যানগত কারসাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, নির্ভুল তথ্য নিশ্চিত করতে বিবিএসের তথ্য-উপাত্তের ফরেনসিক পর্যালোচনা চলছে এবং মূল্যস্ফীতি গণনার পদ্ধতিও যাচাই করা হবে।

রোববার (৭ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ আমলের পরিসংখ্যান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) তাদের তথ্য-উপাত্ত পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার কোনো তথ্য গোপন করতে চায় না; বরং দেশের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরতে নির্ভুল পরিসংখ্যান নিশ্চিত করতে কাজ করছে। কারসাজির সুযোগ বন্ধে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নির্ধারণের বর্তমান পদ্ধতিও পর্যালোচনার আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী জানান, ৬০ থেকে ৭০ শতাংশ অগ্রগতি হওয়া প্রকল্পগুলোর কার্যকারিতা পর্যালোচনা করা হচ্ছে। ভবিষ্যতে সমজাতীয় প্রকল্পগুলোকে একীভূত করে কর্মসূচিভিত্তিক বাস্তবায়নের চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে প্রকল্প পরিচালকদের জন্য পৃথক নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতে আস্থা পুনরুদ্ধার এবং আত্মনির্ভরশীল জ্বালানি নীতি প্রণয়নে সরকার কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আওয়ামী আমলের পরিসংখ্যানের ফরেনসিক পর্যালোচনা চলছে

সর্বশেষ আপডেট ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬