শিরোনাম
ইনানী সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ
সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
- সর্বশেষ আপডেট ১২:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 112
কক্সবাজারের উখিয়ার ইনানী চেংছড়ি সমুদ্রসৈকত এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকালে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, একটি মরদেহ ভেসে আসতে দেখে লোকজন সাগরপাড়ে যায়। তবে মরদেহটির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রসৈকতে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন, অথবা কোনো দুর্ঘটনায় সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।’

































