ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে প্রাণনাশের হুমকি

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০১:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 8

পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে প্রাণনাশের হুমকি

মোংলায় জাহাজে কাজের মজুরি ও পুরোনো মালামাল বিক্রির পাওনা ১৩ হাজার ৭০০ টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে প্রিন্স নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো মারধর ও প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক দিনমজুর। এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

থানার ডিউটি অফিসার এএসআই কেয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনা (২৮) মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডোবা কলোনি এলাকার বাসিন্দা। তিনি নান্টু হাওলাদারের ছেলে। প্রায় এক মাস আগে পরিচিত প্রিন্সের (৩৫) মাধ্যমে জাহাজের ফ্যান্টরের কাজে যুক্ত হন তিনি। অভিযুক্ত প্রিন্স পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।

মনাজানান, জাহাজে কাজের মজুরি ও পুরোনো মালামাল বিক্রির টাকা বাবদ প্রিন্সের কাছে তাঁর ১৩ হাজার ৭০০ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে টাকা চাইলে অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর নম্বর ব্লক করে দেওয়া হয়।

পরে নিরুপায় হয়ে প্রিন্সের প্রতিষ্ঠানের মালিককে বিষয়টি জানান মনা। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৭ নভেম্বর দুপুর ১টার দিকে প্রিন্স মোবাইল ফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পাওনা টাকা না দেওয়ার পাশাপাশি পুনরায় টাকা চাইলে মারধর, জখম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী মনা বলেন, ‘আমি একজন অসহায় দিনমজুর। কষ্ট করে উপার্জন করা ১৩ হাজার ৭০০ টাকা আটকে রাখা হয়েছে। টাকা চাইতে গিয়ে উল্টো হুমকি পেয়েছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। মোবাইল ফোনে দেওয়া হুমকির রেকর্ডও সংরক্ষণ করেছি।’

পাওনা টাকা উদ্ধার এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে প্রাণনাশের হুমকি

সর্বশেষ আপডেট ০১:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬