ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রবেশের গুঞ্জনে সাতক্ষীরায় মশাল মিছিল

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ১০:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 11

শেখ হাসিনার প্রবেশের গুঞ্জনে সাতক্ষীরায় মশাল মিছিল

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনার প্রবেশের গুঞ্জন ছড়িয়ে পড়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপি। আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপনসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনার প্রবেশ এবং সাতক্ষীরার ওপর দিয়ে যাওয়ার একটি খবর তাঁরা শুনেছেন। এ খবরের প্রতিবাদ জানাতেই তাৎক্ষণিকভাবে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

তাঁরা আরও বলেন, কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার প্রবেশের গুঞ্জনে সাতক্ষীরায় মশাল মিছিল

সর্বশেষ আপডেট ১০:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬