ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১১:২১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 11

চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন ঘোষণা

উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান আন্দোলন আরও জোরদার করার বিষয়ে আলোচনা শেষে শাটডাউনের সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন চললেও বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অচলাবস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফা খালিদ বিন শামস বলেন, দুই মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছেন। কিন্তু সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

এর আগে আলোচনা সভা শেষে রাত ২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন ঘোষণা

সর্বশেষ আপডেট ১১:২১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬