ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদ নেতা লুৎফর রহমান বাচ্চু আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 16

জাসদ নেতা লুৎফর রহমান বাচ্চু আর নেই

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চু মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি। বুধবার দেওয়া এক শোকবার্তায় দলের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়।

জাসদের শোকবার্তায় বলা হয়, লুৎফর রহমান বাচ্চু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ১৯৭৪ সালে তিনি ফলিত রসায়নে (অ্যাপ্লায়েড কেমিস্ট্রি) এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে কিছু সময় বিদেশে কাটিয়ে দেশে ফিরে জাসদের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সমাজের বৈষম্য দূর করা, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করে শোকবার্তায় বলা হয়, তার মৃত্যুতে দেশ একজন আজীবন সংগ্রামীকে হারাল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাসদ নেতার নামাজে জানাজা বুধবার রাত ৮টা ৩০ মিনিটে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে তার নিজ বাড়ির পাশে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাসদ নেতা লুৎফর রহমান বাচ্চু আর নেই

সর্বশেষ আপডেট ১২:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬