ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 9

পোশাক খাত (ফাইল ফটো)

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়। তবে সর্বনিম্ন মজুরি কত হবে, তা নিয়ে বোর্ডের সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং বাকি দুজন ১৮ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণের পক্ষে ভোট দেন। এ ছাড়া নতুন কাঠামোতে তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের একটি অংশ কাজে ফিরতে শুরু করেন। তবে সাভার ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া যায়।

এর মধ্যে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরবর্তী সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তারা তা দেয়নি।

সবশেষ ২৩ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয় মালিকপক্ষ। তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬