ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 104

ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী তিন ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া রাজ্যটির কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুই রাজ্যের প্রশাসন প্রস্তুতি জোরদার করেছে। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার পাশাপাশি জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতিও পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির গতিপথ ও অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’

সর্বশেষ আপডেট ১২:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬