ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১০:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 66

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের জয়দেবপুরের মধ্যপাড়া জোরপুকুর এলাকার বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছে কাজ করছেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের ধারণা, সম্প্রতি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার জেরে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ বা প্রশাসনিক বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সর্বশেষ আপডেট ১০:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬