ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 136

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকের শুরুতে স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, ওই দিন থেকেই কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতেও আসনটি শূন্য ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখানে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে ভোট দিতে পারেননি তিনি।

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হন ওসমান ফারুক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেহাদ খান পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণত ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সর্বশেষ আপডেট ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬