ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 93

জিয়াউলের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তার সাক্ষ্য

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন থেকে কারাগারে থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য জানান।

তিনি বলেন, জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভার্চুয়ালি হাজির করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেছেন।

প্রসিকিউটর আরও জানান, শুধু জিয়াউল আহসান নন, এ মামলার অন্য কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে আসতে অনীহা প্রকাশ করলে কিংবা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাঁর ক্ষেত্রেও ভিডিও কনফারেন্সে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

এর আগে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, জিয়াউল আহসান ও তাঁর আইনজীবী বোনের কারণে মামলার কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তিনি বলেন, জিয়াউল আহসান কখনো অসুস্থতার কথা বলছেন, আবার কখনো দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এসব কারণে আদালতের কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় সোমবার জিয়াউল আহসানসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ ছাড়া গুম ও হত্যার অভিযোগেও বিচার চলছে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি

সর্বশেষ আপডেট ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬