ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 104

অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনগুলোতে এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব অর্থনীতিতে দৃশ্যমান হবে। একই সঙ্গে জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। দেশের শুল্ক ব্যবস্থাপনা ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ইতিবাচক। আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমির খসরু বলেন, হিসাব-নিকাশ ও সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই সরকারের প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি করছে। এমনভাবে প্রকল্প নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে প্রত্যাশিত সুফল পাওয়া যায় এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির ঋণ ও সহায়তা বৃহত্তর অর্থনৈতিক কর্মসূচির অংশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা হচ্ছে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো পর্যালোচনায় একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এর সুফল শেষ পর্যন্ত দেশের জনগণই পাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬