ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 79

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল ২ নারীর

রাজধানীর গাবতলীতে বাসের ধাক্কা ও চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬