ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৭:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 374

কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মশাল মিছিল ও মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় ‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক মানুষ, শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল ব্যাহত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন নশাসন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুম খান, ইউপি সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিম, কামরুল ইসলাম মালতসহ অন্যরা।

বক্তারা বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার একটি ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

তাঁদের দাবি, জেলা শহরের কাছাকাছি বিশ্ববিদ্যালয় স্থাপনে জমির দাম বেশি হওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। তবে জমির মূল্যই যদি প্রধান বাধা হয়, তাহলে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে জমি দিতেও প্রস্তুত রয়েছেন। জেলার বৃহত্তর স্বার্থে তাঁরা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করতে চান।

বক্তারা আরও বলেন, ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে অবস্থিত। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়বে। পাশাপাশি আবাসন, চিকিৎসা, টিউশনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হতে পারে।

তাঁরা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু নির্দিষ্ট কোনো এলাকার নয়, পুরো জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের যাতায়াত ও নাগরিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা সদর অথবা আশপাশে বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।

মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

সর্বশেষ আপডেট ০৭:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬