ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জামায়াতে ইসলামীর আমির

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 104

জামায়াতে ইসলামীর আমির

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন ভোগ করতে হচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। কী উদ্দেশ্যে তিনি বিদেশে গিয়েছিলেন এবং কী অর্জন করেছেন, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি।

জামায়াত আমির বলেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন সবাই দেখছে। তাদের তো দিদি-দাদা ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাওয়া যাবে না।

সমাবেশে বিরোধী দলের সাত দফা দাবির কথা তুলে ধরে তিনি বলেন, এসব দাবির মূল বিষয় গণভোটের গণরায় বাস্তবায়ন। এই রায় বাস্তবায়ন না করার কারণেই বাকি ছয় দফার সৃষ্টি হয়েছে। গণভোটের রায় কার্যকর হলে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ ও মাদকসম্রাটরা মাথা তুলে দাঁড়াতে পারত না।

বিএনপির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দলটি জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। কথা দিয়েও কথা রাখেনি। জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে এবং জনগণের রায়কে উপহাস করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে এর জন্য উচ্চমূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

আগামী ৯ নভেম্বর সংসদ অধিবেশন শুরুর আগেই গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ ও মানুষের জমি দখল করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, দিনশেষে এসব দায় তাঁর কাঁধেই আসবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সংবিধান সংস্কার না করা এবং গণভোটের রায় বাস্তবায়ন না করাই দেশের সংকটের মূল কারণ। সরকার বিভিন্নভাবে জনগণের রায়কে অসম্মান করছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সাংবিধানিক পদগুলোতে দলীয় লোক নিয়োগ দিতে চায়। জুলাই সনদ বাস্তবায়ন হলে তা সম্ভব হবে না বলেই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। বিরোধী দলের লংমার্চের মাধ্যমে জনমত গড়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমানের বক্তব্যের পর সকাল সাড়ে ৮টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। প্রায় ৪২৫ কিলোমিটারের এ যাত্রায় ১৯টি জেলা অতিক্রম করার কথা রয়েছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে গাড়িবহর কুষ্টিয়ায় পৌঁছাবে। পথে কয়েকটি স্থানে পথসভা করার পরিকল্পনা রয়েছে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা।

উদ্বোধনী সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াতে ইসলামীর আমির

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া যাবে না

সর্বশেষ আপডেট ১০:০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬