ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 154

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

নরসিংদী শহরতলির ঘোড়াদিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদক ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি দল ঘোড়াদিয়া গ্রামের ওই পরিত্যক্ত ঘরে তল্লাশি চালায়। দীর্ঘ সময়ের অভিযানে সেখানে মজুত করা অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, ছোট পিস্তলের ২১ রাউন্ড গুলি, ৬টি ফাঁকা কার্তুজ, শটগানের ২১ রাউন্ড রাবার কার্তুজ ও ২০ রাউন্ড সিসার কার্তুজ। এ ছাড়া ৯টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কোনো চক্র এসব অস্ত্র ও মাদক পরিত্যক্ত ঘরটিতে মজুত করে রেখেছিল।

এসআরবি-১১ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

সর্বশেষ আপডেট ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬