ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 53

রফিকুল ইসলাম মাদানি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান রফিকুল ইসলাম মাদানি। লাইভে তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতি করছিল একটি দল। তাদের হাতে রামদা ছিল। তাঁর গাড়ি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান।

রফিকুল ইসলাম মাদানি আরও জানান, ডাকাতদের কবল থেকে বাঁচতে তিনি তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে সহায়তা চান। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ডাকাতরা পালিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

জানা গেছে, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় ডাকাতদের মুখোমুখি হন তিনি। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ব্যবস্থা নিতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

সর্বশেষ আপডেট ০১:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬