ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 137

অজ্ঞাত লাশ উদ্ধার

শরীয়তপুরের সখিপুরে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেড়াচাক্কি এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীর শাখার তীরে কাদার মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

নরসিংহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ দত্ত জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হবে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬