ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খুলনা ডিসি অফিসের আগুন

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ১০:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 245

আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খুলনা ডিসি অফিসের আগুন

খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে লাগা আগুনে সার্ভার কক্ষে থাকা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এ বিষয়ে জানতে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খুলনা ডিসি অফিসের আগুন

সর্বশেষ আপডেট ১০:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬