ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 182

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসেও উপকূলীয় তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য লঘুচাপের প্রভাবে এসব এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

সর্বশেষ আপডেট ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬