ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় বেশি দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রোমান আকন্দ, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 114

শরীয়তপুরে বেশি দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুরের জাজিরায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার টিএনটি মোড় ও কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র, আইসক্রিম কারখানা ও সরিষার মিলসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানে ক্যাশমেমো ও মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার দায়ে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা এবং মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অন্যান্য প্রতিষ্ঠান নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযানকালে গ্যাসের ডিলার ও খুচরা বিক্রেতারা কর্মকর্তাদের কাছে ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, কোম্পানিগুলো চালানে সিলিন্ডারের দাম কম দেখালেও পরিবহনসহ বিভিন্ন খরচের নামে অতিরিক্ত অর্থ আদায় করছে। ফলে নির্ধারিত কমিশন বা লাভের চেয়ে বেশি দামে তাদের গ্যাস কিনতে হচ্ছে।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৭৪২ টাকায় কিনে সর্বোচ্চ ১ হাজার ৭৯২ টাকায় বিক্রির কথা। কিন্তু পাইকারি পর্যায়েই সেটি প্রায় ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। খুচরা পর্যায়ে একই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, নির্ধারিত সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্যাস ডিলার ও সংশ্লিষ্টদের নিয়ে উচ্চপর্যায়ের সভা হবে। সেখানে ব্যবসায়ীদের সমস্যার পাশাপাশি গ্যাসের দাম বাড়ার পেছনে কোনো সিন্ডিকেট বা অনিয়ম রয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলে ধরতে বলা হয়েছে।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহমেদ ও জাজিরা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাজিরায় বেশি দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ আপডেট ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬