ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে নোহা খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৩

আকাশ মারমা মংসিং, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৫:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 177

বান্দরবানে নোহা খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৩

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী নোহা গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, পাঁচজনের একটি দল ল্যান্ডক্রুজার গাড়িতে করে আলীকদম হয়ে তিন্দুর দিকে বেড়াতে যাচ্ছিলেন। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন এবং আরও তিনজন আহত হন।

পরে বিজিবি সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বলিপাড়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত বলেন, তিন্দু সড়কে ল্যান্ডক্রুজার গাড়ি উল্টে দুই পর্যটক নিহত ও তিনজন আহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে নোহা খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৩

সর্বশেষ আপডেট ০৫:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬