ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমার্ধেই বাংলাদেশের জালে মালয়েশিয়ার দুই গোল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 100

প্রথমার্ধেই বাংলাদেশের জালে মালয়েশিয়ার দুই গোল

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। গোছানো ফুটবলের বদলে ছন্নছাড়া পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই বাংলাদেশের জালে দুইবার বল পাঠিয়েছে মালয়েশিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। বিপরীতে বাংলাদেশকে দেখা যায় অনেকটা অগোছালো। চতুর্থ মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে গোলের সুযোগ তৈরি করে মালয়েশিয়া। গোলমুখে নেওয়া শট কোনোমতে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

এরপরও বাংলাদেশের রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে মালয়েশিয়ার আক্রমণভাগ। বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও ১৮তম মিনিটে আর গোল ঠেকাতে পারেনি বাংলাদেশ।

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইমান। এরপর গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করে আলতো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি মালয়েশিয়া। ৩৮তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণের ভুলে আবারও সুযোগ পেয়ে যায় তারা। তার ভুল পাস থেকে বল পেয়ে যান আরিফ আইমান। সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ব্যবধানও দ্বিগুণ করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় মালয়েশিয়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথমার্ধেই বাংলাদেশের জালে মালয়েশিয়ার দুই গোল

সর্বশেষ আপডেট ০৪:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬