ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যা: দুই কিশোর আসামি যাচ্ছে সংশোধনাগারে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১১:৪৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 41

অপ্রতিম হত্যা: দুই কিশোর আসামি যাচ্ছে সংশোধনাগারে

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বয়স কম হওয়ায় দুই কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, চার আসামিকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী দুই কিশোর মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে সংশোধনাগারে পাঠানো হবে। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকবেন। সিয়ামকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান জানান, রোববার রাতে পুলিশ হত্যা মামলার চার আসামিকে কারাগারে হস্তান্তর করেছে। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে।

এদিকে, রোববার রাতে সিয়াম ছাড়া মামলার অপর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপ্রতিম হত্যা: দুই কিশোর আসামি যাচ্ছে সংশোধনাগারে

সর্বশেষ আপডেট ১১:৪৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬