ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিমানের কার্গো থেকে উধাও ৩০ কোটির পণ্য

ঢাকা কাস্টমসে তাদের কথাই নিয়ম!

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 271

আবু হানিফ (বায়ে) ও আমিনুল ইসলাম (ডানে)

বিমানবন্দরের কার্গোতে পণ্য ঢোকে কাগজপত্রের হিসাব নিয়ে, বের হওয়ার কথা কাস্টমসের অনুমোদন নিয়ে। কিন্তু সেই নিয়মের হিসাব যেন মিলছে না প্রায় ৩০ কোটি টাকা মূল্যের একটি চালানে। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় শুল্ক ঘোষণাপত্র ও নিয়মিত কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে বের করে নেওয়া হয়েছে ৫৬ কার্টন পণ্য।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, Airway Bill No. ৭৮৪-৬৯২৫৩৩৬৫-এর বিপরীতে আসা চালানটির ওজন প্রায় ১ হাজার ৯৬২ কেজি। আমদানি পণ্যের শুল্ক ঘোষণাপত্র বা Bill of Entry দাখিলের নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন না করেই কীভাবে এত বিপুল মূল্যের পণ্য কার্গো এলাকা পেরিয়ে গেল- এখন সেটিই বড় প্রশ্ন।

আরও গুরুতর অভিযোগ, চালানটিতে ছিল মোবাইল ফোন সেট, মোবাইল ফোনের CKD/SKD যন্ত্রাংশ, LCD, আমদানিতে নিষিদ্ধ ই-সিগারেট এবং সিগারেটের ব্যান্ডরোলসহ বিভিন্ন পণ্য। অভিযোগের তীর রয়েছে সিএন্ডএফ প্রতিষ্ঠান গুনগুন এন্টারপ্রাইজের দিকেও।

এ ঘটনায় ঢাকা উত্তর ভ্যাটের উপকমিশনার মোঃ আল আমিন, ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোঃ আমিনুল ইসলাম এবং ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোঃ আবু হানিফের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় গত ৭ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল) মো. মইনউদ্দিনকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে দাবি করা হয়েছে, আবু হানিফ ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি হওয়ায় নিয়মিত তিনি এই ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ করেন। অন্যথায় কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন। তার সঙ্গে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলামের ঘনিষ্ঠ যোগাযোগের কথাও দাবি করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগপত্রে শিশু খাদ্য ও কসমেটিকস আমদানির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় বিএসটিআই সনদ ছাড়া কিছু পণ্য খালাসের সুযোগ দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক সুবিধা পেয়েছেন।

প্রতি সপ্তাহে বিপুল অর্থ লেনদেনের অভিযোগও করা হয়েছে। তবে এসব অর্থ লেনদেনের নির্দিষ্ট পরিমাণ, লেনদেনের মাধ্যম এবং প্রমাণাদি অভিযোগপত্রে কতটা সুস্পষ্ট, তা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অভিযোগপত্রের আরেক অংশে ‘Closet Cloud’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকির অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোঃ আবু হানিফ বাংলা অ্যাফেয়ার্সকে জানান, এই ধরনের একটি ঘটনার কথা তার কানেও এসেছে। তবে তিনি এর সাথে জড়িত নন। ইতোপূর্বে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তার নাম জড়ানো হয়েছে। তবে গুনগুন এন্টারপ্রাইজ এ আগে তার এক বন্ধুর সংশ্লিষ্টতা ছিলো বলে স্বীকার করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমানের কার্গো থেকে উধাও ৩০ কোটির পণ্য

ঢাকা কাস্টমসে তাদের কথাই নিয়ম!

সর্বশেষ আপডেট ০৬:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬