ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ববি ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 23

ববি ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাশের এলাকায় ঘুরতে যাওয়া এক ব্যাংক কর্মকর্তাকে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম শাওনসহ তিন শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বরিশাল বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা।

অভিযুক্ত অন্য দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিক এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ইশরাক। ভুক্তভোগীর অভিযোগ, তিনজনই তাকে মারধর ও টাকা আদায়ের ঘটনায় জড়িত।

অভিযোগপত্রে রাজ্জাক মোল্লা উল্লেখ করেন, গত ১৮ আগস্ট রাত ৯টার দিকে তিনি এক বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের মেরিন একাডেমি সড়কে ঘুরতে যান। এ সময় তিন শিক্ষার্থী তাদের পরিচয় জানতে চান। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরের ব্যক্তি জানালে তার বিরুদ্ধে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

ভুক্তভোগী অভিযোগটি অস্বীকার করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মাথা, মুখ ও বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার বান্ধবীকেও শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়।

অভিযোগে আরও বলা হয়, টাকা আদায়ের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিয়ে যাওয়া হয়। সেখানে কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা ব্যর্থ হলে পরে গেটের বিপরীতে একটি বিকাশের দোকান থেকে বিকাশ ও নগদের মাধ্যমে জোর করে টাকা উত্তোলন করানো হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রাজ্জাক মোল্লা বলেন, ক্যাম্পাসের পাশের সড়কে ঘুরতে গিয়ে হামলা ও টাকা আদায়ের ঘটনায় তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে রাশেদুল ইসলাম শাওন বলেন, অভিযোগটি ভিত্তিহীন। তার দাবি, তারা ওই নারী ও ব্যাংকারকে নদীর পাড়ে ‘আপত্তিকর অবস্থায়’ দেখেছিলেন এবং পরে মোটরসাইকেলে করে ক্যাম্পাসের সামনে পৌঁছে দেন। সত্যতা যাচাইয়ে ক্যাম্পাসের সামনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার আহ্বান জানান তিনি।

অভিযুক্ত অনিক ও ইশরাকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ নিয়ে ভুক্তভোগী থানায় এসেছেন। আপাতত তার প্রাথমিক অভিযোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববি ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সর্বশেষ আপডেট ০৮:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬