ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীবরদীতে জিয়া খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০১:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 128

শ্রীবরদীতে জিয়া খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করা সরকারি ‘জিয়া খাল’ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২ আগস্ট) বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী একটি মহল খালটি দখল করে ভরাট করেছে। পরে সেখানে স্থায়ী বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগীদের দাবি, খালটি দখল ও ভরাটের কারণে প্রতি বর্ষা মৌসুমে পৌর শহরের চৌরাস্তা, মধ্যবাজার, উত্তরবাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বছরও টানা বৃষ্টিতে প্রায় দুই মাস ধরে এসব এলাকায় পানি জমে থাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে খালটি পুনরুদ্ধারের পাশাপাশি পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আবু সাইদ, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন শাহজাদা, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন, হারুণ অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, ব্যবসায়ী ফকির মাহমুদ এবং নারী নেত্রী রিনা বেগমসহ অন্যরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত খাল দখলমুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রীবরদীতে জিয়া খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সর্বশেষ আপডেট ০১:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬