ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 205

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব। সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় তাকে মিছিলের সামনে দেখা যায়।

ঘটনার পর ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা প্রদক্ষিণ করে পরে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দিকে চলে যায়।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সজল কান্তি দাস বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সর্বশেষ আপডেট ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬