ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 148

অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণামূলক কাজ পরিচালনা করবেন।

গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে। পাশাপাশি গবেষণার অগ্রগতি সম্পর্কেও নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও গবেষণাকাজের অগ্রগতি সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত রাখবে এবং গবেষণার তথ্য-উপাত্ত শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এই সময়ে তিনি অন্য কোনো চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

সর্বশেষ আপডেট ০৭:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬