জ্বালানির দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 117
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা বাড়লেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে তুলনামূলক কম দামে জ্বালানি বিক্রি হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে বাস্তবে আগের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের আগের নীতির ধারাবাহিকতায় নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক নতুন নিয়মে কার্যকর হচ্ছে। ফলে এর প্রভাবও আগের মতোই থাকবে।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।































