বেলাবে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

- সর্বশেষ আপডেট ০৬:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 198
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর বেলাবে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বেলাবের ঐতিহ্যবাহী হাড়িসাংগান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির নির্দেশনা এবং বেলাব উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রদল।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, ছাত্রদল নেতা বায়েজিদ আহম্মেদ, লিয়েন আফ্রাদ, মো. সারোয়ার, ইসমাইল, পিয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতারা জানান, তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বেলাব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
































