ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হামাদের নামে ঢাকায় সড়কের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 167

সংগৃহীত ছবি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা সিটি করপোরেশন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবটি উপস্থাপনের পরই তিনি একটি উপযুক্ত সড়ক নির্বাচন করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের জন্য সংশ্লিষ্টদের মৌখিক নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বিষয়টি সংসদে তুলে ধরায় সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মূলত কাতারের জনগণের প্রতিই বাংলাদেশের শ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে। কাতার দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি এবং বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে আসছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কাতারে কর্মরত লাখ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে সংকটময় সময়েও কাতার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

তিনি জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে প্রয়াত কাতারের সাবেক আমিরের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হামাদের নামে ঢাকায় সড়কের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬