নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয়
- সর্বশেষ আপডেট ১১:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 15
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের উদ্যোগে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বহুল প্রতীক্ষিত এই ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে গঠিত দুটি দল। আজ খেলাটি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় আর্জেন্টিনা দল একটি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায়। পরবর্তীতে ব্রাজিল দল একাধিক আক্রমণ পরিচালনা করলেও আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি।
নির্ধারিত সময় শেষে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং দর্শকরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উক্ত কলেজের প্রিন্সিপাল ড• মশিউর রহমান মৃধা বলেন, খেলাধুলা মানুষের জীবনে শৃঙ্খলা, সাহস ও উদ্যম জোগায়, যা সাফল্যের মূল ভিত্তি। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।’
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। তিনি আরো জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। ম্যাচের ফলাফল: আর্জেন্টিনা ১-০ ব্রাজিল, চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার লাভ করেন।
































