ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী নতুন আইন,কর্মকর্তারা পাচ্ছে ৯ এমএম পিস্তল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

মাদক কারবার দমনে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী দুই-এক দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধন সংসদে তোলা হবে।

একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের আধুনিক ৯ এমএম পিস্তল দেওয়া, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, প্রতিটি জেলায় আধুনিক পরীক্ষাগার স্থাপন এবং ডগ স্কোয়াড গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগামী দুই-এক দিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনালও গঠন করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক ৯ এমএম পিস্তল দেওয়ার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হচ্ছে। পাশাপাশি তাদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, নিজস্ব হাজতখানা, প্রশিক্ষিত ডগ স্কোয়াড এবং দেশের প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিচারকের সংকটের কারণে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ জট কমাতে বিশেষ আদালত গঠন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকের কারণে অপরাধপ্রবণতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মাদক চক্রের বিরুদ্ধে ৯টি মানিলন্ডারিং মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ছাড়া তিনি জানান, ঔপনিবেশিক আমলের পুরোনো আইন সংস্কারের কাজ চলছে। জুয়া-সংক্রান্ত আইন আধুনিকায়নের পাশাপাশি সাইবার অপরাধ দমনে বিদ্যমান আইন আরও কার্যকর করার উদ্যোগও নিয়েছে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদকবিরোধী নতুন আইন,কর্মকর্তারা পাচ্ছে ৯ এমএম পিস্তল

সর্বশেষ আপডেট ০৩:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬