ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার ডিবির ৩ সদস্য

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 24

ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য গণপিটুনির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সংঘটিত এই ঘটনায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন—সাব-ইন্সপেক্টর (এসআই) মামুন মাতুব্বর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। এদের মধ্যে এসআই মামুন মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল সাদা পোশাকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেফতার করতে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে ‘ডাকাত’ সন্দেহে বা জনরোষ তৈরি করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপ ভ্যানে তুলে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দ্বিতীয় দফায় আবারও মারধর করা হয়।

অভিযানে থাকা অপর সদস্য কনস্টেবল আকাশ আহমেদ ঘটনার সময় একটি ওয়াশরুমে থাকায় অক্ষত থাকেন। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি নিয়ে দ্রুত আড়াইহাজার থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার ও সোনারগাঁ থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ডিবি পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় ভুল বোঝাবুঝি থেকে জনরোষের শিকার হয়েছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, এই ঘটনার পেছনে কারা জড়িত তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঢাকা ডিবি পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার ডিবির ৩ সদস্য

সর্বশেষ আপডেট ১০:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬