শিরোনাম
শ্যামনগরে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেন্সিডিল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৯:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 8
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
































