ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সার্ভারে যুক্ত হচ্ছে ১২ লাখ রোহিঙ্গার তথ্য

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 241

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ও অত্যাচারিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি নিবন্ধিত রোহিঙ্গার সম্পূর্ণ তথ্য ও ডেটাবেজ এবার বাংলাদেশ সরকারের নিজস্ব সার্ভারে স্থানান্তরিত হতে যাচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) ইতিমধ্যে এই বিশেষ সার্ভার তৈরির কাজ সফলভাবে শেষ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই এটি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। এর পরেই জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (UNHCR) তাদের কাছে থাকা রোহিঙ্গাদের সমস্ত ডেটা বাংলাদেশি সার্ভারে পাঠানো শুরু করবে।

এর আগে দীর্ঘ বছর ধরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (RRRC) কাছে এই ডেটাবেজের কেবল ‘রিড অনলি অ্যাকসেস’ বা শুধু দেখার অনুমতি ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই তথ্যভান্ডার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া জোরদার করে। এর আগের সরকারগুলোর সময়ও একাধিক ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হলেও তথ্য বেহাত ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার অজুহাতে ইউএনএইচসিআর তা দিতে রাজি হয়নি। তবে বাংলাদেশ যুক্তি দিয়ে আসছে যে, যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করছে, তাই নিরাপত্তার স্বার্থে এই তথ্যভান্ডার পাওয়ার সম্পূর্ণ ন্যায্যতা সরকারের রয়েছে। আরআরআরসির কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেছেন যে, তথ্য সুরক্ষার জন্য একটি বিশেষ কমিটি করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সার্বিক দেখভাল করবে।

অভিযোগ রয়েছে, স্থানীয় ও সরকারি-বেসরকারি কিছু অসাধু চক্রের সহায়তায় অনেক রোহিঙ্গা মিথ্যা নাম-পরিচয় ব্যবহার করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID) এবং পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি জমাচ্ছে। সম্প্রতি পুলিশের একটি বিশেষ সংস্থার অনুসন্ধানে এমন ১৭১ জন রোহিঙ্গার তালিকা পাওয়া গেছে, যারা জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছে। এই জালিয়াতি জানার পর ইতিমধ্যে তাদের পাসপোর্ট বাতিলের কাজ শুরু হয়েছে।

ভবিষ্যতে এই ধরনের কারসাজি শতভাগ প্রতিরোধ করতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) প্রযুক্তির মাধ্যমে এনআইডি সার্ভারের সঙ্গে রোহিঙ্গাদের মূল তথ্যভান্ডার যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কোনো রোহিঙ্গা যদি ভবিষ্যতে পরিচয় গোপন করে কিংবা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের এনআইডি বা পাসপোর্ট তৈরি করতে যায়, তবে আঙুলের ছাপ (Fingerprint) বা চোখের স্ক্যান দেওয়া মাত্রই সরকারি সার্ভার স্বয়ংক্রিয়ভাবে তাকে ‘রোহিঙ্গা’ হিসেবে চিহ্নিত করে দেবে। এই চক্রের সঙ্গে যুক্ত স্থানীয় জনপ্রতিনিধি, দালাল বা পাসপোর্ট অফিসের অসাধু কর্মীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেওয়া হচ্ছে।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের অন্তত ৫ লাখের হাতে অবৈধ বাংলাদেশি সিমকার্ড রয়েছে। অতীতে এগুলো জব্দের চেষ্টা করা হলেও কার্যকর ফল আসেনি, উল্টো ক্যাম্পে মিয়ানমারের সিমের ব্যবহার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচার ও মাদক চোরাচালান বাড়ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সার্ভারে রোহিঙ্গাদের তথ্য যুক্ত হওয়ার পরপরই ক্যাম্পে সচল থাকা এই বিপুলসংখ্যক অবৈধ সিমকার্ড একযোগে ব্লক বা জব্দ করার কাজ শুরু হবে। এর পর বিটিআরসির নির্দেশনায় দেশের মোবাইল অপারেটররা ১৮ বছরের ঊর্ধ্বে থাকা নিবন্ধিত রোহিঙ্গাদের জাতিসংঘের দেওয়া নিবন্ধন নম্বর বা ‘প্রোগ্রেস আইডি’র বিপরীতে বৈধ সিমকার্ড দেওয়া শুরু করবে। ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে কয়েক হাজার সিমকার্ড দেওয়াও হয়েছে। আরআরআরসির কশিনারের মতে, এই পদক্ষেপের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা অনেকাংশে কমিয়ে আনা এবং কারিগরি নজরদারি বাড়ানো সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি সার্ভারে যুক্ত হচ্ছে ১২ লাখ রোহিঙ্গার তথ্য

সর্বশেষ আপডেট ১১:৩৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬