বিসিবি সভাপতির তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা
- সর্বশেষ আপডেট ০৭:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 35
মিরপুরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন তামিম ইকবাল। পরে পরিচালকদের ভোটে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন।
জাতীয় ক্রীড়া পরিষদ গত ৭ এপ্রিল আগের বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে, যেখানে তামিম ইকবালকে সভাপতি করা হয়। সেই ধারাবাহিকতায় এবার নির্বাচনের মাধ্যমে তিনি পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন।
রোববার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক পদে সবচেয়ে বেশি ৭৩ ভোট পান তামিম ইকবাল খান। এই ফলই তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে।
পরবর্তীতে নির্বাচিত পরিচালকদের ভোটে তামিম ইকবাল বিসিবির সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান ফাহিম সিনহা।
অন্যান্য প্রার্থীদের মধ্যে সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু ৭২ ভোট করে পান। মাসুদুজ্জামান পান ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শানিয়ান তানিম ৬৬ ভোট করে অর্জন করেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম পান ৪১ ভোট।
ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট পড়ে। প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত চার প্রার্থী বোরহানুল পাপ্পু ৪০, আমজাদ হোসেন ৩২, ফয়জুর রহমান মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট পান।































