শিরোনাম
দাম কমেছে এলপি গ্যাসের
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 15
ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে কিছুটা স্বস্তি ফিরেছে। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি। বিইআরসি জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে সংশোধিত দাম কার্যকর হবে।
এর আগে সরকার জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে, যা ১ জুন থেকে কার্যকর হয়েছে। এর একদিন পরই এলপিজির মূল্য হ্রাসের ঘোষণা এলো।
Tag :
#এলপি_গ্যাস #গ্যাসের_দাম #জ্বালানি_খাত #বিইআরসি #ভোক্তা_পর্যায় #সিলিন্ডার_গ্যাস এলপিজি বাংলাদেশ





































