ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উপড়ে ফেলার অঙ্গীকার মুজতবা খামেনির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 9

ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনি ইসরায়েলের বিরুদ্ধে আবারও কড়া বক্তব্য দিয়েছেন। তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপজ্জনক ও মারাত্মক ক্যানসার’ বলে উল্লেখ করে একে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বক্তব্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনার পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্যের কথাও তুলে ধরা হয়।

মোজতবা খামেনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরান ‘বিধ্বংসী আঘাত’ হেনে ইসরায়েলকে দুর্বল অবস্থায় ফেলেছিল। তার ভাষ্য, এটি যুক্তরাষ্ট্রের প্রতিও ছিল একটি ‘কঠোর চপেটাঘাত’।

তিনি আরও বলেন, চলতি বছরের হজ মৌসুমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী অবস্থান বিশেষ গুরুত্ব পাবে। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান আরও জোরালো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

খামেনির মতে, ভবিষ্যৎ ইসলামি উম্মাহর এবং নতুন এক ইসলামি সভ্যতার। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

বিশ্লেষকদের ধারণা, এ ধরনের বক্তব্য অঞ্চলজুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে এটি ইরানের দীর্ঘদিনের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উপড়ে ফেলার অঙ্গীকার মুজতবা খামেনির

সর্বশেষ আপডেট ০৭:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬