ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ঠেকাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 42

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে জিরো লাইনের কাছে বিএসএফের বাঁশের খুঁটি বসানোর উদ্যোগে বাধা দিয়েছে বিজিবি। কড়া আপত্তির মুখে শেষ পর্যন্ত খুঁটি সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বৃহস্পতিবার সকালে কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা উপেক্ষা করে জিরো লাইনের কাছাকাছি কয়েকটি বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ সদস্যরা। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী দ্রুত বিজিবিকে জানায়।

খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে আপত্তি তোলে এবং তাৎক্ষণিকভাবে খুঁটি অপসারণের দাবি জানায়। পরে দুই পক্ষের আলোচনার পর বিএসএফ সদস্যরা স্থাপন করা খুঁটি সরিয়ে নেয়।

রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্তের নির্ধারিত এলাকার বাইরে খুঁটি স্থাপনের চেষ্টা হয়েছিল। বিজিবি আপত্তি জানালে তা সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ঠেকাল বিজিবি

সর্বশেষ আপডেট ০৯:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬