ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে চোরাকারবারি ঠেকাতে বিজিবির ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 31

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছে সীমান্তরক্ষী বাহিনী। পরে গুলির শব্দে তারা দ্রুত সীমান্তের ওপারে সরে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার গভীর রাতে পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত টহলে থাকা সদস্যরা জানান, কয়েকজন চোরাকারবারি কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। তাদের থামতে বলা হলেও তারা নির্দেশ না মেনে সামনে এগোতে থাকে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। গুলির শব্দে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়।

সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার রয়েছে। যেকোনো অনুপ্রবেশ বা চোরাচালান ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে চোরাকারবারি ঠেকাতে বিজিবির ফাঁকা গুলি

সর্বশেষ আপডেট ০৪:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬