ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 183

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর চারজন মারা গেছে উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২৩ শিশুর মধ্যে হামের লক্ষণ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৯ হাজার ২৭৯ শিশুর শরীরে। এদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ২৭৫ জনের।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে আরও ৭ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬