বিশ্বকাপ প্রস্তুতিতে তুরস্কে ইরানি ফুটবল দল
- সর্বশেষ আপডেট ০৪:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 48
বিশ্বকাপের শেষ প্রস্তুতি নিতে তুরস্কের অ্যান্টালিয়ায় গেছে ইরান ফুটবল দল। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলে সরাসরি যুক্তরাষ্ট্রে যাবে দলটি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে খেলবে ইরান। ইরানি গণমাধ্যম জানিয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফসহ দলের সদস্যরা সোমবার সকালে তুরস্কের উদ্দেশে রওনা দেন। অ্যান্টালিয়ায় শেষ প্রস্তুতি ম্যাচ শেষে তারা সরাসরি আমেরিকায় যাবে।
মাঠের প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক চ্যালেঞ্জও মোকাবিলা করছে ইরান। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে গত এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে অংশ নিতে দেওয়া হয়নি। আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্র ও কানাডা তাকে প্রবেশে বাধা দেয়।
ইরান তাদের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদন করলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন হবে না।
১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।































