শিরোনাম
১৬ সংস্থা নিয়েও নৌ ব্যবস্থাপনায় ঘাটতি: নৌমন্ত্রী

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 115
নৌপরিবহন মন্ত্রী জানিয়েছেন, দেশের নৌ খাতে একাধিক সংস্থা থাকলেও ব্যবস্থাপনায় এখনো ঘাটতি ও সমন্বয়ের অভাব রয়ে গেছে।
আরও পড়তে পারেন
রোববার রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা কাজ করছে। এত অবকাঠামো থাকা সত্ত্বেও প্রত্যাশিত দক্ষতা ও শৃঙ্খলা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, নৌপথ দেশের বড় সম্পদ হলেও তা পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথের মধ্যে বর্তমানে কিছু অংশ সচল রয়েছে, আর কিছু অংশে ড্রেজিং চললেও বড় একটি অংশ এখনও অব্যবহৃত।
তিনি শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দিয়ে বলেন, নৌ নিরাপত্তা ও সেবা উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা ও সেবার মান বাড়ানোর প্রস্তুতির কথাও জানান তিনি।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
সম্পাদক : মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ)
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































