ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সংস্কার করতে চায় না: আখতার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 90

এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, তারা (বিএনপি) ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটিকে ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি।

রবিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট নিয়ে এই জাতীয় কনভেনশন করে এনসিপি।

আখতার বলেন, বিএনপি বারবার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কথা বলছে। কিন্তু আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছিলাম, তখন ‘নোট অব ডিসেন্ট’-এর অর্থ ছিল- আমরা মূল সিদ্ধান্ত মেনে নিলাম, আর যার ভিন্ন মত আছে তিনি সেই মতটি উল্লেখ করে রাখলেন। এখানে ‘নোট অব ডিসেন্ট’ মূল বিষয় নয়; মূল বিষয় হলো, রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো কার্যকর হবে।

তিনি আরও বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোনো বিষয়ে রাজি বা রাজি নয়- সেটি আর মুখ্য বিষয় হতে পারে না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পর আগে কী বলা হয়েছিল, তা খুঁজতে যাওয়া মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি সংস্কার করতে চায় না: আখতার

সর্বশেষ আপডেট ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬