ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 106

ছবি সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াকুব খান (২৯) ও মো. নাজিম উদ্দীন (৪১)। র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও ব্যবসা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেবহাটায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

সর্বশেষ আপডেট ০৬:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬