দেশজুড়ে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 313
দেশজুড়ে ক্রীড়া অবকাঠামো বাড়াতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ার পাশাপাশি কক্সবাজার ও পূর্বাচলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আরও পড়তে পারেন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দেশের ৬৪টি জেলাজুড়ে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি ইঙ্গিত দেন, এই উদ্যোগ কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকবে না; ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নকে মাথায় রেখেই পরিকল্পনাটি সাজানো হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রশ্নোত্তর পর্ব উত্থাপন করলে বিষয়টি আলোচনায় আসে।
প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজার জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণের একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে সেখানে আধুনিক সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শুধু কক্সবাজারই নয়, রাজধানীর পূর্বাচলেও একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































