ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  • সর্বশেষ আপডেট ১২:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 25

বড়লেখা উপজেলা এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে একাধিক এলাকা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রবল বেগে বয়ে যাওয়া ঝড়ে সড়ক, বিদ্যুৎ লাইন ও ঘরবাড়ির ওপর অসংখ্য গাছ ভেঙে পড়ে, ফলে জনজীবনে চরম ভোগান্তি নেমে আসে।

ঝড়ের সময় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক এর বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। বিশেষ করে রতুলি-কাঠালতলী সড়কে গাছ পড়ে যাওয়ায় উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছ অপসারণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছপালা ভেঙে পড়ে বাড়িঘর, রাস্তা ও বিদ্যুৎ লাইনের ওপর। রতুলি বাজার সংলগ্ন এলাকায় মেহগনি ও আকাশমনি গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর, তালিমপুর ও বড়লেখা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ওপর গাছ পড়ে টিনের চালা উড়ে যায় এবং দেয়াল ফেটে যায়।

ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে এবং খুঁটি ভেঙে পড়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, চলতি মৌসুমের সবচেয়ে বড় ঝড় এটি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রস্তুতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি

সর্বশেষ আপডেট ১২:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬