২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৪:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 17
দেশে হাম-সংশ্লিষ্ট পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৪৩ জন। একই সময়ে সন্দেহভাজন হাম-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জনে পৌঁছেছে। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৯৩৫ জন।
এছাড়া এ পর্যন্ত ১৭ হাজার ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১৪ হাজার ১০৬ জন ছাড়পত্র পেয়েছে বলে জানানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ছড়িয়ে পড়ার এই ধারা নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও নজরদারি আরও জোরদার করা জরুরি, না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।































